সর্বশেষ :
20 Oct 2026, Tue

গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালী-বালুয়া সেতুর নিচে করতোয়া নদীতে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *