সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি নাছির মাঝি গ্রেফতার

লামায় ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি নাছির মাঝি গ্রেফতার

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি নাছির মাঝি (৫০) গ্রেফতার হয়েছেন।

সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুন) রাতে এসআই জামিল আহমদ ও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনফুর বড়পাড়া বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়াস্থ নিজ বসতঘর থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাছির মাঝি (৫০) ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ২৮৪ নম্বর ইয়াংছা মৌজার ৯ নম্বর ওয়ার্ডের বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়ার স্থায়ী বাসিন্দা এবং মৃত মজু মাঝির ছেলে।

থানা প্রশাসন সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে গত ১১ জুন লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় (মামলা নং-০৫)। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *