সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে সম্ভাবনাময় গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে কফি প্রক্রিয়াজাতকরণ আধুনিক যন্ত্র হস্তান্তর ও ফলজ চারা বিতরণ

খাগড়াছড়িতে সম্ভাবনাময় গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে কফি প্রক্রিয়াজাতকরণ আধুনিক যন্ত্র হস্তান্তর ও ফলজ চারা বিতরণ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে দক্ষ কৃষক ও সম্ভাবনাময় গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তর এবং ফলজ চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের বিজিতলা মারমা পাড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় পাহাড়ের সম্ভাবনাময় গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে ৪টি আধুনিক কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া সুলতানা।

এসময় তিনি বলেন, পাহাড়ে ইতোমধ্যে কফি চাষে সাফল্য এসেছে। তবে প্রক্রিয়াজাতকরণের সুযোগ না থাকায় কৃষকরা কফি সংগ্রহের পর যথাযথভাবে বাজারজাত করতে পারতেন না। খাগড়াছড়ি জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের ২০২২-২৩ অর্থবছরে এর আগে কফির চারা বিতরণ করা হয়েছিল। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির দক্ষ কৃষকদের মাঝে কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষ থেকে কৃষকদের মাঝে ৪টি আধুনিক কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তর করা হয়েছে। এর ফলে পাহাড়ের কৃষকরা কফি প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পারবেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং পাহাড়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন।

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আবদুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নাসির উদ্দিন, মো. বেলায়েত হোসেন, মো. আলাউদ্দিন চৌধুরী, মো. গোলাম রব্বানী, চাইমেপ্রু মারমা এবং সুনীল চাকমা।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫ শতাধিক কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *