সর্বশেষ :
19 Oct 2026, Mon

হত্যাচেষ্টা মামলায় দোহারে যুবলীগ নেতা দ্বীপ গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় দোহারে যুবলীগ নেতা দ্বীপ গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপ’কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার রাত ৮টার দিকে নারিশা পশ্চিমচর এলাকার জীবনের মুরগির ফার্ম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় কলেজছাত্র ইয়াসিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় নুরু নামে এক ব্যক্তি তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। হামলার ঘটনায় নুরুর একটি হাত ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দ্বীপসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে দ্বীপকে গ্রেফতার করে পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *