আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): পূবালী ব্যাংক লিমিটেড-এর বড়লেখা শাখার উদ্যোগে “সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম (SCPDS)” বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদ্যোৎ কান্তি দাশ, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা শাখার শাখা প্রধান নূপুর বৈদ্য।
আয়োজিত এ সভায় এলাকার সম্মানিত সিনিয়র সিটিজেনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা “সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম”-এর বিভিন্ন সুবিধা, নিরাপদ বিনিয়োগের দিক এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার নানা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
এছাড়াও উপস্থিত গ্রাহকরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন, যা ব্যাংকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আস্থা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য প্রণীত এ ধরনের সঞ্চয় স্কিম তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।

