সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

লামায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান): “সরকারি খরচে বিরোধের সমাধান, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লামা চৌকি আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় আদালত ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লামা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা লিগ্যাল এইড বা সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন। দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল বিচারপ্রার্থীদের দোরগোড়ায় বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মামলা জট কমাতে এবং দ্রুত বিরোধ মেটাতে আদালতের বাইরে আপস-মীমাংসার ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে জানতে পারে যে টাকার অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়—সে বিষয়েও আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউল্লাহ, চেয়ারম্যান, লিগ্যাল এইড বিশেষ কমিটি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লামা চৌকি আদালত।

সভায় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা; অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক, অ্যাডভোকেট মামুন মিয়া, অ্যাডভোকেট জাফর আলম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন রাকিব, অ্যাডভোকেট রুবেল হাসান, অ্যাডভোকেট শওকত, অ্যাডভোকেট রুপেশ, অ্যাডভোকেট রবিউল হোসেন ইরান, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট রবিউল হোসেন খোকা, বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সরকারি এই মহতী উদ্যোগের ফলে সমাজে লিগ্যাল এইডের বার্তা ছড়িয়ে পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি পাবে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভার সমাপ্তি হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *