সর্বশেষ :
20 Oct 2026, Tue

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জানাজা সম্পন্ন

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জানাজা সম্পন্ন

দোহার ((ঢাকা): সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দোহার উপজেলায় তাঁর নিজ এলাকার কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ঢাকা-১ আসনের বিএনপির সাবেক প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন রাত ১০টার দিকে ধানমন্ডি লেক সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *