সর্বশেষ :
20 Oct 2026, Tue

সাতকানিয়ায় বন্যার স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল তিন মরদেহ

সাতকানিয়ায় বন্যার স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল তিন মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফন করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে সৃষ্টি হওয়া তীব্র স্রোতে কবরস্থানের একাংশ ভেঙে যায়। এতে তিনটি মরদেহ কবর থেকে ভেসে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। পরে স্থানীয়রা সেগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন এবং পরে অন্য একটি কবরস্থানে পুনরায় দাফন করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর বন্যার সময় সাঙ্গু নদীর ভাঙনে কবরস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে কবরস্থানসহ আশপাশের বসতবাড়িও ঝুঁকির মুখে পড়বে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে অন্য কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *