সর্বশেষ :
19 Oct 2026, Mon

সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক: অস্ত্র ও পিকআপ ভ্যান উদ্ধার

সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক: অস্ত্র ও পিকআপ ভ্যান উদ্ধার, কালের বার্তা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের হাতে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে ৫-৭ জনের একটি ডাকাত দল পিকআপ ভ্যানে করে দৌলতপুর গ্রামের তৈয়ব খানের অটো গ্যারেজের কাছে অবস্থান নেয়। তারা ডাকাতির উদ্দেশ্যে ওই গ্রামে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পাশের রাস্তা দিয়ে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। পুলিশ সন্দেহজনক পিকআপটি সামনে এগিয়ে গেলে ৪-৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তাদের ধাওয়া করলে এলাকাবাসীর সহায়তায় দুইজনকে আটক করতে সক্ষম হয়। স্থানীয় জনতা আটক দু’জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

আটকরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানার শাহ আলী (৫০) এবং শরিয়তপুরের জাজিরা থানার মো. ফিরোজ হোসেন (৩৪)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান এবং গ্রিল কাটারসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, পুলিশ ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর এলাকাবাসীর সহায়তায় দু’জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *