ঢাকা: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার টাকাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে ডিবির চৌকস টিম।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. টিটুল হোসাইন, এসআই (নিরস্ত্র) এসএম এনামুল হক, এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. ইসমাইল হোসেন (৪৩), পিতা- মোঃ ছায়েদ আলী ওরফে সাঈদ আলী, মাতা- মৃত মাজেদা বেগম, সাং- পলাশপুর পূর্বপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ। এসময় তার কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০,০০০ টাকা উদ্ধার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং: ৪২, তারিখ: ১৭/০৮/২০১৭, ধারা: ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(ক)/১৯(১) এর ৯(খ)।
নবগ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন করে মামলা নং–৬৫, তারিখ: ২৭/১১/২০২৫, ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

