সর্বশেষ :
20 Oct 2026, Tue

শ্রীমঙ্গল-এ পুলিশ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম

শ্রীমঙ্গল-এ পুলিশ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ওয়াহিদুজ্জামান রাজু। এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মুন্না এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয় এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখযোগ্য চেকপোস্টগুলো হলো:

  • নাহার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা (মৌলভীবাজার সড়ক)
  • ১০ নম্বর চত্বর
  • ভানুগাছ সড়ক (বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা)
  • বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে (হবিগঞ্জ সড়ক)

এ ছাড়া শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়।

দিনের কর্মসূচির শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহজুড়ে সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল ও জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *