সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় এসআই মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইসলামপুর (কামারগাঁও) এলাকায় জনৈক রুকন মিয়ার বাড়ির পশ্চিম পাশে অভিযান চালায়।

এ সময় অভিযান চালিয়ে মো. ফাহিম মিয়া ওরফে পাবেল মিয়া (২০) এবং মো. নাইম মিয়া (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকার বাসিন্দা এবং উভয়ের পিতার নাম মো. রুকন মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *