সর্বশেষ :
19 Oct 2026, Mon

শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নাজমুল হক বলেন, শিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও বেশি মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদানে আগ্রহী করে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা মোবাইলের আসক্তি থেকে দূরে থাকবে। নিয়মিত স্কুলে আসবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। শরীর ও মন গঠনে বিকেলে খেলার মাঠে খেলাধুলা করবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মণ্ডল। এছাড়া স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টার, যুবদল নেতা মো. হযরত আলী, বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *