সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনওর ওপর হামলা

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনওর ওপর হামলা

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার শিকার হয়েছেন। এ সময় করতোয়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালী, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি মেশিন ধ্বংস করা হয়।

অভিযানকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের ওপর থেকে নৌকায় থাকা ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করে বালুদস্যুরা। এ সময় বালুদস্যুদের হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *