সর্বশেষ :
19 Oct 2026, Mon

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লামায় ১০০ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লামায় ১০০ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ১০০ পরিবারের মাঝে বস্ত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০০ জন সনাতন ধর্মাবলম্বীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও ফতুয়া তুলে দেন লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরিমন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা কেন্দ্রীয় হরিমন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির কার্যকরী সদস্য বিপ্লব দাস, চুমকি বণিক, মিন্টু কর্মকারসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা সব ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

উপহারসামগ্রী বিতরণ শেষে আগামী লামা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এ বছরও লামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আগেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করে যাব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *