সর্বশেষ :
19 Oct 2026, Mon

শামীমের মৃত্যুতে শোক- পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

শামীমের মৃত্যুতে শোক- পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে এক রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (২৬) মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শামীমের মৃত্যুর পর তার প্রথম জানাজা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শামীম আহমেদের পরিবারের দেখাশোনা করা এখন আমাদের দায়িত্ব। তার পরিবারকে যথাযথ ক্ষতিপূণ দেওয়া হবে। তিনি আরও জানান, শামীমকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শামীমের পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর ওই রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার কাজ শুরু করে। এসময় শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন এবং তার শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়। পরে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *