সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামা মাতামুহুরী নদীতে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

লামা মাতামুহুরী নদীতে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (১৮)-এর মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় অবস্থিত “হোয়াইট পিক স্টেশন” রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম সীতাকুণ্ড উপজেলার কদল ভুঁইয়া বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ছায়েফ উল্ল্যা।

জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্ট এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল দুপুরে লামায় পৌঁছে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *