সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় জমকালো আয়োজনে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উদযাপন

লামায় জমকালো আয়োজনে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উদযাপন

পার্বত্য জনপদের উন্নয়নে দৈনিক সাঙ্গুর লেখনী অন্যতম

বেলাল আহমদ, লামা (বান্দরবান): আগামী ১লা ফেব্রুয়ারি বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু’র ২৫ বছর পূর্তি উপলক্ষে লামায় জমকালো আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে দৈনিক সাঙ্গু’র স্টাফ রিপোর্টার বেলাল আহমদের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু পার্বত্য বান্দরবানে সংবাদের পেছনের সংবাদ তুলে ধরে প্রশংসা কুড়িয়েছে। একদিনে সাঙ্গু সৃষ্টি হয়নি। দীর্ঘ ২৪ বছর পেরিয়ে ২৫তম বছরে পদার্পণ করেছে। পার্বত্য জনপদের উন্নয়নে দৈনিক সাঙ্গু’র লেখনী অন্যতম ভূমিকা রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা আলোর দিশারী। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দৈনিক সাঙ্গু গতানুগতিক সংবাদ প্রকাশ না করে সংবাদের পেছনের সংবাদ তুলে ধরাই তাদের অন্যতম বৈশিষ্ট্য।

লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রাশেদুল হক রাশেদ, সহকারী তথ্য কর্মকর্তা, লামা। এছাড়া বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ করিম বি.কম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গু’র স্টাফ রিপোর্টার বেলাল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি এস.কে. খগেশপ্রতি, ইনকিলাব প্রতিনিধি মাও. সামসুদ্দোহা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহনেওয়াজ, আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক অর্থনীতি প্রতিনিধি মো. সাহাব উদ্দিন, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক ইউনিটির সভাপতি সুজন চৌধুরি, একুশে নিউজ প্রতিনিধি নুরুল আলম, স্বাধীন বাংলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দেশ প্রতিদিন প্রতিনিধি মো. এমদাদুল হক তামাম, নব বাসির প্রতিনিধি মো. আলমগীর, কোয়ান্টাম প্রতিনিধি রইজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাও. সামসুদ্দোহা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *