সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় বসতবাড়ি ও দোকান রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবিতে থানায় অভিযোগ

লামায় বসতবাড়ি ও দোকান রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবিতে থানায় অভিযোগ

লামা (বান্দরবান): বান্দরবানের লামা পৌরসভায় বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার্থে অবৈধভাবে পাহাড় কাটা ও ড্রেন নির্মাণ বন্ধের দাবিতে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়ারটেক এলাকার বাসিন্দা মো. ইউনূস (২৩) বাদী হয়ে লামা থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লামা থানাধীন ২৯৩ নম্বর ছাগলখাইয়া মৌজার আরএস ৫৯১ নম্বর হোল্ডিংভুক্ত জমি তাঁর নানার নামে রেকর্ডভুক্ত। ওই জমিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস এবং ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তারা। সম্প্রতি স্থানীয় মো. হাবিব (৫০), আব্দুল্লাহ (৩০), বশির (৪৫), মঞ্জুরা (৩৫) এবং অজ্ঞাত আরও ৪-৫ জন পার্শ্ববর্তী স্থানে পাহাড় কেটে ড্রেন নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, পাহাড় কাটার ফলে তাঁদের বসতবাড়ি ও বাণিজ্যিক দোকানঘর ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে তিনি কাজ বন্ধ করতে বললেও অভিযুক্তরা তা অমান্য করে ড্রেন নির্মাণের কাজ চালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এমনকি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে তাঁদের হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে নিজের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মো. ইউনূস।

এ বিষয়ে অভিযুক্ত মো. হাবিব বলেন, আমার জমির ড্রেনের ময়লা পরিষ্কার করতে গেলে তারা বাধা সৃষ্টি করে। আমি বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *