সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

লামায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় এক প্রবাসীর পৈতৃক জমি বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করে।

মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী শামসুল আলম ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় মৃত খলিলুর রহমানের পৈতৃক ওয়ারিশ সূত্রে এই জমির মালিক তাঁর সন্তান মোহাম্মদ ইসলাম, মো. মুসা, মোহাম্মদ ফরিদুল আলম ও মোহাম্মদ শামসুল আলম। এ জমিতে আরও দুইজন অংশীদার (ওয়ারিশ) রয়েছেন।

অভিযোগ রয়েছে, এ জমির বৈধ অংশীদার ও ওয়ারিশদের বিবাদী করে মোজাফ্ফর আহমদ গং একটি মামলা দায়ের করেছিলেন। তবে আদালত সেই মামলা খারিজ করে দিয়ে বর্তমান ওয়ারিশদের পক্ষে রায় প্রদান করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোজাফ্ফর, মোস্তাক, মমতাজ ও ওসমানের নেতৃত্বে এবং মোজাফ্ফরের ছেলের সহায়তায় মঙ্গলবার ভোরে প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি সশস্ত্র বহিরাগত ভাড়াটে দল আকস্মিকভাবে এলাকায় প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় প্রাণভয়ে বৈধ ওয়ারিশরা বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে আত্মরক্ষা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একদল যুবক মাঠের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত রয়েছে, যা এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

জমিতে বহিরাগতদের অনুপ্রবেশ, লুটপাট ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়ার পর কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধ দখলচেষ্টাকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দীপেন পাল জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। আইন অমান্য করে যারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *