সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

লামায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসন, লামার আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্থানীয় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নজরুলের বিদ্রোহী ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, লামা থানার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামশুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহিম ও এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও নজরুল সম্মাননা আজীবন সদস্য তমিজ উদ্দীন। তিনি নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে লামা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *