সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও লামা আলীয়া এতিমখানার শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বৃদ্ধি করতে শিক্ষা সামগ্রী, বাইসাইকেল এবং জীবনমান উন্নয়নে নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব লামা।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে লামা প্রেস ক্লাব হল রুমে এপেক্স ক্লাব অব লামার সাবেক প্রেসিডেন্ট এপে. এম. বশিরুল আলমের সঞ্চালনায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশ-এর জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান।

এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট এপে. মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, অতীত সেবা পরিচালক, এপেক্স বাংলাদেশ; এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, পিজিডি ৩ এপে. কামাল পাশা, এপে. আলমগীর আলম, সভাপতি, এপেক্স ক্লাব অব পটিয়া; এপে. মো. আরিফ খান, সেক্রেটারি, জেলা ৩; এবং এপেক্স ক্লাব অব লামা’র নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় উপজেলার দুর্গম এলাকার অনগ্রসর মহিলাকে কর্মমুখী করার লক্ষ্যে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন, মাদ্রাসার শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে ১টি বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তাদের হাতে নতুন খাতা-পেন্সিলের ঝলক যেন পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। অনেক অভিভাবকও সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এপেক্স বাংলাদেশ সব সময়ই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই সকল শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সমাজের মূলধারায় ভূমিকা রাখবে এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *