সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় এক ম্রো বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

লামায় এক ম্রো বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার গাজালিয়া ইউনিয়নে এক ম্রো বৃদ্ধাকে (৬০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৫ মে) দুপুরে গাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিন্তাবর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভিকটিম কাইওর ম্রো (৬০) তার ছোট ছেলে খিয়াং ম্রোর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঘরে কেউ না থাকার সুযোগে একই পাড়ার বাসিন্দা মাংইয়া ওরফে ইয়াদুই ম্রো (৫২) ঘরে প্রবেশ করে। এ সময় বৃদ্ধার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মাংইয়া একই পাড়ার লেংপুং ম্রোর ছেলে।

এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর গত ৭ মে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে এ ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ম্রো সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *