সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবির ইউএনও ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন

পাঁচবিবির ইউএনও ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ এবং মশকবাহিত রোগের প্রাদুর্ভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও মহোদয়া।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল, বাসস্থানসহ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, দোকানদার ও সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে পৌর পার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্থ বিনোদনস্থল নিশ্চিতকরণের লক্ষ্যে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা। এছাড়া মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় পরিহার করে বিকেলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও মহোদয়া। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, বিএনপির সভাপতি মো. আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাসসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *