দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত জনসেবা ক্লিনিক ও সমাধান ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে তিনি জানান, প্রতিষ্ঠান দুটির লাইসেন্স নিয়মিত নবায়ন না থাকায় সংশ্লিষ্ট আইনে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

