সর্বশেষ :
19 Oct 2026, Mon

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস আটক

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস আটক

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। অভিযানে এসব পণ্যের কোনো মালিক বা চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপির একটি দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৫৩/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাউনিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য আটক করা হয়।

আটক পণ্যের মধ্যে রয়েছে- নির্মা (Nirma) সাবান ৯৯ পিস, স্কিন সাইন ৪৪ পিস, আম্বার ৬ পিস, ছোট চুলের কাঁকড়া ৪৮ পিস, বড় চুলের কাঁকড়া ১৯২ পিস, Betnobet-C ক্রিম ৬ পিস, উন্নতমানের চুড়ি ২২ জোড়া, চেইন ৩৬০ পিস এবং কানের রিং ১০০ জোড়া।

জব্দ করা ভারতীয় কসমেটিকস রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালক ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *