সর্বশেষ :
20 Oct 2026, Tue

রৌমারীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব

রৌমারীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নম্বর বন্দবের ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে আমবাড়ি ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পল্লী চিকিৎসক শহিদুল ডাক্তারের বাড়ির পশ্চিম পাশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব ও আমবাড়ি ক্রিকেট দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বিজয়ী হয়ে প্রথম পুরস্কার অর্জন করে পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, রানার্সআপ হয়ে দ্বিতীয় পুরস্কার অর্জন করে আমবাড়ি ক্রিকেট দল।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এলাকাবাসী ও খেলাপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

খেলায় উপস্থিত ছিলেন ৩ নম্বর বন্দবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুর আলম খান হিরো। এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আব্দুল গনি মিয়া, ক্লাবের সভাপতি মো. শাহের আলী, সহসভাপতি ও টিম ম্যানেজার মো. আতিকুর রহমান আতিক, মো. মহির উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন অব্যাহত থাকলে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা বাড়বে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজক ও এলাকাবাসীর।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *