সর্বশেষ :
19 Oct 2026, Mon

রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগ নেতা গ্রেফতার

রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগ নেতা গ্রেফতার, কালের বার্তা

আলমগীর মানিক (রাঙামাটি): রাঙামাটিতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এনামুল হক আনসারি (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক আনসারি রাঙামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, আনসারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কার্যালয়ের কম্পিউটার পরিচালনাসহ দলটির সাধারণ সম্পাদকের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।

ওসি জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসারি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে আনসারি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *