দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে মানবিক ও সামাজিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’-এর উদ্যোগে এবং সিমবায়োসিসের সহযোগিতায় একটি বিনামূল্যে মোবাইল আই ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় মাদবরবাড়ি প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটি সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
সিমবায়োসিস বাংলাদেশ-এর সহযোগিতায় ‘চৈতাবাতর যুব সমাজ’-এর এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
ক্যাম্পে থাকছে:
-
সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা
-
প্রাথমিক রোগ নির্ণয়
-
চশমার প্রেসক্রিপশন প্রদান
-
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
এলাকার সকল নারী-পুরুষ ও শিক্ষার্থীদের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় অংশগ্রহণের জন্য ‘চৈতাবাতর যুব সমাজ’ আন্তরিক আহ্বান জানিয়েছে।

