সর্বশেষ :
19 Oct 2026, Mon

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, পশ্চিম তীরে গ্রেপ্তার ৪০

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, পশ্চিম তীরে গ্রেপ্তার ৪০

ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ‘গণহত্যা যুদ্ধে’ এ পর্যন্ত গাজাজুড়ে কমপক্ষে ৬৮ হাজার ৫২৭ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৯৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি ‘নিখোঁজ’ রয়েছেন। আল জাজিরা জানিয়েছে, নিখোঁজদের পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে আছে। যুদ্ধের শুরু থেকেই তারা তাদের প্রিয়জনদের মৃতদেহ উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতির দাবি জানাচ্ছে। বর্তমানে মানুষ বেলচা, ন্যূনতম সরঞ্জাম বা এমনকি খালি হাতেই মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।

এদিকে, ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীর জুড়েও তাদের তাণ্ডব অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত রাতে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *