সর্বশেষ :
19 Oct 2026, Mon

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা ঘোষণা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।

সচিব আখতার আহমেদ বলেন, আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি।

তিনি আরও জানান, মোট ভোটকক্ষের সংখ্যা হবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

 

ঘোষিত তথ্য অনুযায়ী, এই নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। ইসির খসড়া অনুযায়ী, খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনে ছিল ৪২ হাজার ১৪৮টি। সেই তুলনায় চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা (৪২,৭৬১টি) আরও বেড়েছে।

তবে, আসন্ন নির্বাচনে মোট ভোটকক্ষের সংখ্যা কমেছে। সচিব জানান, এই নির্বাচনে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। অন্যদিকে, খসড়া অনুযায়ী ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। তবে, গত দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ, ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ।

আখতার আহমেদ আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। তিনি উল্লেখ করেন, একটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটার থাকবে, যা ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *