সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের ডাংগুয়াপাড়া গ্রামের সাইফুর রহমানের ছেলে হৃদয় হাসান দীর্ঘ এক বছর ধরে মেরুদণ্ডের পি এল আই ডি (PLID) রোগে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। গুরুতর অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে ঘরে পড়ে আছেন। বর্তমানে হাঁটাচলা করতে পারছেন না, পাশাপাশি বন্ধ হয়ে গেছে তার লেখাপড়াও।
একসময় স্বাভাবিকভাবে চলাফেরা ও পড়াশোনা করলেও অসুস্থতার কারণে এখন অন্যের সহযোগিতা ছাড়া দৈনন্দিন জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে হৃদয়ের। দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সামর্থ্যও প্রায় শেষ হয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, হৃদয়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তাদের শেষ সম্বল ভিটেমাটিও বিক্রি করতে হয়েছে। বর্তমানে নিজেদের জায়গা-জমি না থাকায় অন্যের জমিতে ছোট একটি ঘর তুলে কোনোরকমে বসবাস করছেন তারা। একদিকে সন্তানের চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের নিত্যদিনের খরচ- সব মিলিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
হৃদয় হাসান আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান। হাঁটতে চান, পড়াশোনা করতে চান এবং অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে চান। কিন্তু অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় হৃদয়ের চিকিৎসার জন্য দেশের বিত্তবান, প্রবাসী বাংলাদেশি, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।
মানবিক সহায়তা পেলে হৃদয়ের চিকিৎসা আবারও চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে পরিবারটি। আপনাদের সামান্য সহযোগিতাও একজন অসহায় তরুণের চিকিৎসার পথ খুলে দিতে পারে এবং তাকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে পারে।
হৃদয়ের চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন:
📱 বিকাশ: 01933114851

