সর্বশেষ :
19 Oct 2026, Mon

মাছ রক্ষায় দোহারে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

মাছ রক্ষায় দোহারে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে আনুমানিক ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জালের প্রস্থ ছিল ৫ মিটার। সে হিসেবে উদ্ধার করা জালের মোট আয়তন প্রায় ১০ লাখ ৭৫ হাজার বর্গমিটার।

পরে উদ্ধার করা কারেন্ট জাল দোহারের মৈনট ঘাটে জনসম্মুখে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতি ও নির্দেশনায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *