সর্বশেষ :
20 Oct 2026, Tue

মাদক যুব সমাজকে ধ্বংস করে -যুবদল কর্মী সাদ্দাম

মাদক যুব সমাজকে ধ্বংস করে -যুবদল কর্মী সাদ্দাম

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাদকের নেশার মতো মোবাইল গেম ও ক্যাসিনো জুয়াও যুব সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে ফেরাতে উপজেলার আটাপাড়ার স্থানীয় সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন যুবদলের অন্যতম কর্মী এবং আগামীতে বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেন। টুর্নামেন্টে সিনিয়র দলের নেতৃত্ব দেন মো. রাব্বি হোসেন এবং জুনিয়র দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. মারুফ হোসেন। যুবদল কর্মী সাদ্দাম ব্যাট হাতে ক্রিকেট বল মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি উপস্থিত সকল খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত মাঠে আসবেন, খেলাধুলা করবেন, কখনোই মাদক ও মোবাইলে আসক্ত হবেন না। একই সঙ্গে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী আমি নিজ উদ্যোগে আপনাদের সরবরাহ করব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *