সর্বশেষ :
19 Oct 2026, Mon

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল দোহারে গ্রেপ্তার

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল দোহারে গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। রোববার সকালে উপজেলার শান্তিনগর এলাকা থেকে সাইফুল ইসলাম (২৯) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কাঠালীঘাটা এলাকার দ্বীন ইসলাম মোল্লার ছেলে।

র‍্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *