সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভোটের মাঠে বাবার পাশে কলেজপড়ুয়া মেয়ে

ভোটের মাঠে বাবার পাশে কলেজপড়ুয়া মেয়ে

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তপাড় ধরঞ্জীতে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষ মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বাবার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন কলেজপড়ুয়া মেয়ে নুসরাত জাহান নওশীন। এ সময় নওশীন বলেন, আপনারা আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধরঞ্জীর সার্বিক উন্নয়নের দায়িত্ব বাবার পাশাপাশি আমিও দেখব।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।

ইউনিয়ন বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ জনসভাটি সঞ্চালনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার (রুকু), ধরঞ্জী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী (আবু), সাবেক উপজেলা যুবদল সম্পাদক আবু সাঈদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, সাবেক সম্পাদক মজিবর রহমান, কবির হোসেন মেম্বার, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন হোসেন প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-ইমরান মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সালেহ মুছা (মুন্না), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মাহমুদ আপেল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হক ও সম্পাদক মো. লাদেন হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *