সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভৈরবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভৈরবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি'র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ভৈরব বাজার কালীবাড়ি রোডের গুলপট্টিতে অবস্থিত দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ভৈরব শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ব্যাংক কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, ব্যাংক ভবনের মালিক দুলাল চন্দ্র সাহা, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ভৈরব শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাউসার আল-মামুন, এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুস সামাদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারজানা ববি, এক্সিকিউটিভ অফিসার মোছা. তানিয়া বেগম, অফিসার ফাহমিদা আলম, অফিসার মো. তানভীর হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. জাভেদ খান, অফিসার মো. আতিকুর রহমান, অফিসার সেগুপ্তা এবং জুনিয়র অফিসার মোছা. ফাহমিদা আক্তারসহ ব্যাংকের গ্রাহকবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *