সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ির লক্ষ্মী-নারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ির লক্ষ্মী-নারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): শুরুতে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরে খাগড়াছড়ি সনাতনী সমাজ ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ-এর আয়োজনে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব অশোক মজুমদারের নেতৃত্বে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রার্থনায় অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সদস্য মিটু রাণী ত্রিপুরাসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *