ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। দিবসটি উপলক্ষে পুরো জোন সদরে ছিল সাজ সাজ রব।
দুপুরে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, মানিকছড়ি রাজকুমার স্যুইচিং প্রু সাইন সহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

