সর্বশেষ :
20 Oct 2026, Tue

গোবিন্দগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোবিন্দগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, কালের বার্তা

মশিউর রহমান বাবু (গাইবান্ধা): ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনু, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু।

এছাড়া উপজেলা ও পৌর, ইউনিয়ন কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের সভাপতি/সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি মিছিল ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *