সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নবাবগঞ্জে সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালক ও নসিমনের চালক।

রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে টিকরপুর বাজারসংলগ্ন ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ সড়কে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *