সর্বশেষ :
19 Oct 2026, Mon

বঙ্গবন্ধু পরিষদের নেতা পরিচয়ে অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতি, নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

বঙ্গবন্ধু পরিষদের নেতা পরিচয়ে অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতি, নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

জেলা প্রতিনিধি (নাটোর): বঙ্গবন্ধু পরিষদের নেতা পরিচয়ে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা সবাই প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার।

গত ২২ সেপ্টেম্বর তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন নাটোর সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আহসান রেজা।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে লিটন কুমার ও বিপুল পাল নামে দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির জন্য সম্প্রতি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক সূত্রে জানা যায়, দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য চিঠি দেওয়া দুই কর্মকর্তা নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। এর মধ্যে লিটন কুমারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অপর কর্মকর্তা বিপুল পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নাটোরে কর্মরত থাকার সময় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে তারা এসব অনিয়মে জড়িয়েছিলেন।

বরখাস্ত হওয়া অপর তিন কর্মকর্তা হলেন- এইচএম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। তারা নাটোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে বিপুল অঙ্কের ভুয়া ঋণপত্র তৈরি ও অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগ উঠেছে।

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচ কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হলেও অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *