সর্বশেষ :
19 Oct 2026, Mon

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা আজ বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে।

খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, মো. দুরুদ আহমদ, মো. মহিউদ্দিন জারু, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

ফাইনাল খেলায় বালক বিভাগে নয়নশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পশ্চিম ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার-আপ হয়। অন্যদিকে বালিকা বিভাগে উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার-আপ হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *