সর্বশেষ :
19 Oct 2026, Mon

প্রধান উপদেষ্টা ঘোষণা- রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে -নাটোরে দুলু

প্রধান উপদেষ্টা ঘোষণা- রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে -নাটোরে দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই একটা নির্বাচনের জন্য আজকে একটা সুযোগ এসেছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।

আমরা চাই, অতিদ্রুত সরকারের কাছে আমাদের আহ্বান, বাংলাদেশের জনগণের অনুরোধ, জনগণের আহ্বান- অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষকে এই দ্বিধা-দ্বন্দ থেকে সরিয়ে নির্বাচনের দিকে মানুষকে ধাবিত করবেন।

তিনি আরও বলেন, এইটাই বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান, এইটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আহ্বান।

তিনি আজ রোবাবার (০২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের পাইকেরদোল চৈরীপাড়ায় ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠকে এসব কথা বলেন।

এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, বড় হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল সহ বিএনপির নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *