সর্বশেষ :
19 Oct 2026, Mon

পুলিশের অভিযানে ৫১০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের অভিযানে ৫১০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জামাদিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম পলাশ চাকমা (৩৫)। তার কাছ থেকে মোট ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী এর নেতৃত্বে এসআই (নি.) রুবেল বড়ুয়াসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২:৫০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ১২নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়াস্থ ইদ্রিস মঞ্জিল নামক ভবনে অভিযান চালানো হয়। ভবনের ৫ম তলার সিঁড়ির বাম পাশে অবস্থিত একটি ভাড়া বাসার ভেতর থেকে মদ ও সরঞ্জামাদি উদ্ধারসহ আসামী পলাশ চাকমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী পলাশ চাকমা দীর্ঘদিন ধরে উক্ত ভাড়া বাসায় দেশীয় চোলাই মদ তৈরি করে ঘটনাস্থল এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী পলাশ চাকমা (৩৫)-এর বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *