সর্বশেষ :
20 Oct 2026, Tue

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু; ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু; ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার

মো. মাহফুজুর রহমান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা সভাপতি মো. নজমুল হুদা মিঠু। সৎ, নির্ভীক, ন্যায়নীতিবান ও শিক্ষানুরাগী নেতা হিসেবে তিনি পীরগঞ্জ উপজেলার একজন সুনামধন্য ব্যক্তি।

জানা যায়, পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে মো. নজমুল হুদা মিঠুর নাম ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে। পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে একই সুর শোনা যায়- মো. নজমুল হুদা মিঠু একজন সৎ মানুষ। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাঁর কোনো বিকল্প নেই।

এদিকে, মো. নজমুল হুদাকে ভোট দিতে মরিয়া হয়ে উঠেছেন ভোটাররা।

এ বিষয়ে মো. নজমুল হুদা মিঠুর সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি কখনো দালালি, ঘুষ ও দুর্নীতি পছন্দ করি না। প্রিয় ভোটার ভাইয়েরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সবাইকে সঙ্গে নিয়ে পীরগঞ্জ পৌরসভাকে একটি মডেল ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবো।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *