দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার আসন্ন নারিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুরুল আলম শামীম বেপারীর সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নারিশা পশ্চিমচর ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে শামীম বেপারীর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুরুল আলম শামীম বেপারীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন। তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পূর্ণ সমর্থন ও দোয়া জানান।
নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা প্রার্থীর যোগ্যতা ও জনসম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শামীম বেপারী একজন উচ্চশিক্ষিত ও পিএইচডিধারী ব্যক্তি। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, জন্মভূমির প্রতি গভীর মমতা, শেকড়ের টান এবং এলাকার মানুষের সেবা করার প্রবল আগ্রহ তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। নারিশা ইউনিয়নের উন্নয়নের জন্য তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী।
দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান সোহেল বেপারী ও যুবদল নেতা শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জীবন বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা ডা. লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ঘিনু, বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা তারিক আলম, দোহার উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহীন মাহমুদ, প্রফেসর মহিউদ্দিন, প্রফেসর আবুল বাশার, মহসিন হাওলাদার, বিএনপি নেতা খন্দকার আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন, নারিশা ইউনিয়নের বিএনপি নেতা ভুলু খালাসী, শাহিন মাঝি, সালাউদ্দিন মাঝি, মিজানুর রহমান খোকন বেপারী, মনির হোসেন বেপারী, ডা. জসিম উদ্দিন, মো. শাহীন খাঁন, লিটন খাঁন, আজিজ তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, আব্দুল মালেক খালাসী, নূরআলম সিকদার, মো. ইসমাইল হোসেন, মো. ফরিদ মোড়ল, ইয়াকুব আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী রাফিক বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাম সিকদার, আজাদ সিকদার, গাজী মহিউদ্দিন, ফারুক সিকদার, শেখ জয়ধর আলী, শেখ আব্দুল আলী, শেখ মো. মোতালেব হোসেন, মো. নোয়াব খাঁ, মো. সোহেল মাদবর, আব্দুস সামাদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
অনুষ্ঠানে বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সভায় ৬ নম্বর ওয়ার্ডসহ পুরো নারিশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

