সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না- জেনারেল মো. হাসান মাহমুদ

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না- জেনারেল মো. হাসান মাহমুদ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সম্প্রীতির অটুট বন্ধনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে স্থানীয়ভাবে বসবাসরত সকল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

শনিবার (২৯ নভেম্বর ) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোনের তারাবনছড়ায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পাহাড় থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি অচিরেই নির্মূল করা হবে। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি আর থাকবে না। শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার স্বপ্ন তাদের আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর হস্তে দমন অভিযান পরিচালনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি-বাঙালি সবার। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাহাড় থেকে সকল সন্ত্রাসীকে উৎখাত করা হবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের নিরাপদ রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রিজিয়ন কমান্ডার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল জিএস কর্ণেল আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ খাগড়াছড়ি রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এতে পানছড়ি লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহেব আলী, স্থানীয় হেডম্যান ও কার্বারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, স্থানীয়দের শীতবস্ত্র (কম্বল) প্রদান এবং ৩ শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *