মো. কামাল হোসেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (দোহার-নবাবগঞ্জ) শাখার ঢাকা-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. কামাল হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, সমন্বয়কারী আব্দুল মালেক ও মিরাজ হোসেন, অর্থ সমন্বয়কারী মজিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মো. জামাল হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সদর মুফতি মাসউদুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

