সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের দোয়া ও ইফতার মাহফিল

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের দোয়া ও ইফতার মাহফিল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির অন্যতম ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান সিনিয়র উপদেষ্টা মো. আনোয়ার হোসেন দোলন ও মো. জাহিদুর রহমান অশ্রুর সার্বিক সহযোগিতায় সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি প্রীতি রঞ্জন দাস পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা ছাত্রদল নেতা মো. শামীম হোসেন মণ্ডল, জাতীয় দলের খেলোয়াড় মো. আফজাল হোসেন, সংগঠনের সম্পাদক মো. হারুন উর রশীদ এবং ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসানসহ জয়পুরহাট, পাঁচবিবি ও দিনাজপুরের বিভিন্ন উপজেলার সাবেক খেলোয়াড়রা।

ইফতারের আগমুহূর্তে পাঁচজন সাবেক খেলোয়াড় ও সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইফতার মাহফিলে উপস্থিত সবাই দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *